Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরভূরুঙ্গামারী সীমান্ত থেকে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ভূরুঙ্গামারী সীমান্ত থেকে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম সীমান্তের নো-ম্যান্সল্যান্ড থেকে কামাল হোসেন নামের এক বাংলাদেশী নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

কামাল হোসেন ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের আবুল হোসেনের ছেলে।

এলাকাবাসী ও গোয়েন্দা সংস্থার তথ্যসূত্রে জানা গেছে, শনিবার (৪ জুন) দুপুরে কুড়িগ্রাম-২২ বিজিবির আওতাধীন ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম বিজিবি ক্যাম্প এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৭-এর সাব পিলার ৭-এর নো-ম্যান্সল্যান্ড থেকে কামাল হোসেনকে ধরে নিয়ে যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটা থানার ১২৯ দিঘলটারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা।

তিনি নো-ম্যান্সল্যান্ডের কাছে বাংলাদেশের অভ্যন্তরের একটি বাড়ি থেকে ধান কিনে নিয়ে সেই ধানের বস্তাসহ আসার সময় নো-ম্যান্সল্যান্ড থেকে তাকে আটক করে বিএসএফের একটি টহল দল। তিনি বর্তমানে বিএসএফের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

কুড়িগ্রাম-২২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোস্তাকিমের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য