Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরশতোর্ধ্ব নুরন্নবী মিয়া খালি চোখে কোরআন পড়েন

শতোর্ধ্ব নুরন্নবী মিয়া খালি চোখে কোরআন পড়েন

নুরন্নবী মিয়ার বয়স ১১০। বাড়ি রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছের কসাইটারি গ্রামে। নুরন্নবী মিয়ার বয়স ১১০ বছর অতিক্রম করলেও এখনো খালি চোখে কোরআন পড়েন এবং হেঁটে নিয়মিত মসজিদে উপস্থিত হন। তাঁর জীবনযাপনও স্বাভাবিক, যা স্থানীয় অনেকের কাছেই বিস্ময়কর।

কেননা নুরন্নবী মিয়ার চেয়ে যাঁরা বয়সে ছোট তাঁরাও তাঁর মতো সুস্থ নন। তাঁদের অনেকেই চশমা ও লাঠি ছাড়া চলতে পারেন না।


স্থানীয়দের অনেকেই মনে করেন, নুরন্নবী মিয়ার দৃষ্টিশক্তি সুস্থ থাকার পেছনে কোরআনের বরকত রয়েছে। নুরন্নবী মিয়ার ভাতিজা মুহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘আমার বড় চাচার বয়সী কোনো মানুষ আর হারাগাছে নেই। এই বয়সেও তিনি খালি চোখে নিয়মিত কোরআন পড়ছেন, তা বিস্ময়কর। ’ অবশ্য নুরন্নবী মিয়া এর সঙ্গে যোগ করেছেন শৈশব থেকে তাঁর পরিশ্রমী জীবন ও নির্ভেজাল খাবার গ্রহণকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য