Tuesday, September 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাইতুল মুকাররম বইমেলায় পাঠককে হয়রানি

বাইতুল মুকাররম বইমেলায় পাঠককে হয়রানি

গতকাল শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বেলা দুইটা-আড়াইটার দিকে ইসলামিক ফাউণ্ডেশন আয়োজিত বাইতুল মুকাররম পূর্ব গেইটে ইসলামি বইমেলায় যাই। বই মেলায় গিয়ে এক ভয়ংকর তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলাম।

আমি নরমালী ঘুরেফিরে বিভিন্ন পাবলিকেশনে পছন্দের বইপত্র দেখছিলাম। তো হঠাৎ করে আমার কাছেই একটা পাবলিকেশনের সামনে চার জন লোক এবং বিক্রেতার মধ্যে বাক-বিতন্ডা দেখে কৌতূহল থেকে এগিয়ে যাই কী ঘটছে তা দেখার জন্য। গিয়ে দেখি তাদের মাঝে তর্কবিতর্ক হচ্ছে। তাদের কথাবার্তার ধরনে বোঝা যাচ্ছিল তারা চারজন প্রশাসনের লোক (পকেটে ওয়াকিটকি), সবাই একই মাস্ক পরা ছিল ।

এরপর তারা অন্য একটা পাবলিকেশনে যায়। এর কিছুক্ষন পর আমিও বই দেখতে দেখতে সেই পাবলিকেশনের ওখানে যাই। দ্বিতীয় পাবলিকেশনটার স্টলে পাঠকদের জন্য একটা বসার ব্যবস্থা আছে। গিয়ে ওনাদের বসার জায়গাতে একটু বসি রেস্ট নেওয়ার জন্য। আমি অসুস্থ মানুষ, পায়ের হাটুতে ফ্র‍্যাকচার আছে, হাটতে কষ্ট হচ্ছিল।

লোকগুলো ওখানে আমাকে দেখেই বলে আপনি আবার এখানে কেন? আমি বললাম এখান থেকেও আমি কিনে থাকি, বই নিতেই আসছি।

এই পাবলিকেশনেও তারা কিছু বই নিয়ে তর্কবিতর্ক করছিলো, এদিকে আমি বসে মোবাইলে কিছু প্রয়োজনীয় কাজ করছিলাম।

আকষ্মিকভাবে তাদের একজন কিছুটা তেড়ে এসে বলল, আপনার মোবাইল এক্ষুনি পকেটে রাখেন। আমি বললাম আমি কিছু জরুরি কাজ করছি। এবার তাদের আরেকজন বলল বেশি কথা বললে কিন্তু এক্কেবারে ধরে নিয়ে যাব। আরেকজন বলল, এই আপনি কী করেন কোথায় থাকেন? আমি বললাম ব্যবসা করি এবং সাভার এলাকায় থাকি। এরপর তারা আমার ভিজিটিং কার্ড নিলো।

এরপর বলল, আপনার মোবাইল দেন। আমি বললাম, মোবাইল কেন দেবো? বলল, একদম কথা বাড়াবেন না, ভালোয় ভালো মোবাইল দেন, মোবাইল চেক করব।

একরকম তুলে নিয়ে গুম করে ফেলার আতঙ্ক তখন আমাকে পেয়ে বসেছে। কারণ আওয়ামী আমলে গুমের যে ঘটনাগুলো পড়েছি সেগুলো তো এমনই ছিলো। একরকম বাধ্য করে, ভয় আতংক দেখিয়ে আমার মোবাইল নিয়ে নিলো।

সময় নিয়ে আমার ফোনের গ্যালারি ঘাটাঘাটি করল, যেখানে আমার অনেক ব্যক্তিগত ও পরিবারের নারী সদস্যদের ছবিও রয়েছে। এর পর তারা মোবাইল দিয়ে চলে গেল এবং আমিও ভয়ে ভয়ে কোনোরকম মেলা থেকে চলে আসলাম।

আমি প্রশাসনের এই ব্যবহারে ভয়ংকর রকম ট্রমাটাইজড, আতংকিত ও ভীতসন্ত্রস্ত । আওয়ামী আমলে ইসলামপন্থীদেরকে এভাবে হয়রানি করা হত।

……

আমরা প্রকাশকেরা এই ভদ্রলোকের অভিযোগের বিষয়টি স্বতন্ত্রভাবে তদন্ত করে দেখেছি এবং এর সত্যতা পেয়েছি।

আমাদের প্রকাশকদের বক্তব্য হলো, জুলাই পরবর্তী স্বাধীন বাংলাদেশে একটা সরকারি প্রতিষ্ঠানের তত্তাবধানে আয়োজিত বইমেলায় আগত পাঠকদের সাথে এমন ভয়ংকর ফ্যাসিবাদী আচরণ করার অনুমোদন ও সাহস কি গোয়েন্দা সংস্থাকে সরকার দিয়েছে?

নাকি গোয়েন্দা সংস্থার মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামিপন্থী অফিসাররা সরকারের সাথে ইসলামপন্থীদের সংঘাত সৃষ্টির জন্য উদ্দেশ্য এমন আচরণ করছে?

অবশ্যই সরকারকে এর সুস্পষ্ট জবাব দিতে হবে এবং যারা এধরণের ন্যাক্কারজনক কাজ করেছে তাদেরকে খুঁজে বের করে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

সোর্স – ইসলামী বইমেলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য