Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরযুক্তরাজ্যে জাতীয় সিরাত সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাজ্যে জাতীয় সিরাত সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাজ্যে শেষ হয়েছে দুই দিনব্যাপী জাতীয় সিরাত সম্মেলন। গত ৩ ও ৪ আগস্ট যুক্তরাজ্যের ইপসউইচের শ্রাবল্যান্ড হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রখ্যাত ইসলামী ব্যক্তি ড. মুফতি ইসমাইল মেঙ্কসহ শতাধিক আলেম ও ইমাম আলোচনা পেশ করেন। আয়োজকরা গণমাধ্যমকে জানান, নতুন প্রজন্মের সামনে নবীজি (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরা এবং বিশ্বের সব মানুষের সামনে তাঁর শান্তি ও সম্প্রীতির অমীয় বাণী পৌঁছে দেওয়াই সম্মেলনের মূল লক্ষ্য।

এ ছাড়া সম্মেলনটি বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে আগত ব্রিটিশ মুসলিমদের জন্য একটি মিলনমেলাও বটে।


আল-খায়ের ফাউন্ডেশন ও ইকরা টিভির প্রতিষ্ঠাতা ইমাম কাসিম অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেন। অনুষ্ঠানটি নারী, পুরুষ ও ১০ বছরের বেশি বয়সী শিশু সবার জন্য উন্মুক্ত ছিল। প্রতিদিন বিকেল ২টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। আলোচকরা ইংরেজি, উর্দু ও বাংলা ভাষায় নবীজি (সা.)-এর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। সম্মেলনে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনার পাশাপাশি তাঁর শানে না’ত (স্তুতি সংগীত) পরিবেশন করা হয়।

সম্মেলনে বক্তারা মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠা এবং বৈশ্বিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। কেননা তিনি পৃথিবীর জন্য রহমত হিসেবে আগমন করেছিলেন এবং একটি অন্ধকার সমাজকে আলোর পথে নিয়ে যান। বরং তাদের সমগ্র পৃথিবীর জন্য আলোর দিশারি হিসেবে প্রস্তুত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য