Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমসজিদুল হারামে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা

মসজিদুল হারামে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা

সৌদি আরবের মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কাবাঘর প্রাঙ্গণে মসজিদুল হারামে বাদশাহ কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন হিফজ ও তিলাওয়াত প্রতিযোগিতার ৪২তম পর্ব আয়োজন করে দেশটির সরকার। গত ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে বিশ্বের ১১১টি দেশ থেকে ১৫৩ প্রতিযোগী অংশগ্রহণ করেন।

সিঙ্গাপুর থেকে অংশ নেওয়া প্রতিযোগী মোহাম্মদ শুয়াইব রশিদ জানান, পবিত্র কাবাঘরের পাশে মসজিদুল হারামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। পবিত্র কোরআন চর্চার প্রসারে সৌদি সরকারের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মালয়েশিয়ান সাহার আল হুনাইফি জানান, এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তিনি পবিত্র কাবাঘরের পাশে জীবনের সবচেয়ে আনন্দঘন ও স্মরণীয় সময় কাটানোর সুযোগ পাচ্ছেন।

ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয় জানায়, গত শনিবার থেকে আন্তর্জাতিক এ প্রতিযোগিতার প্রাথমিক পর্ব শুরু হয়েছে। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তা চলবে। ১৪-২৫ সফর পর্যন্ত প্রতিযোগিতার পুরো পর্ব চলবে।

সূত্র : সৌদি গেজেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য