Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইংল্যান্ডের রাজার ইসলামী মুদ্রা!

ইংল্যান্ডের রাজার ইসলামী মুদ্রা!

প্রাচীন ইংল্যান্ডের মারসিয়া অঞ্চলের শাসক ছিলেন রাজা ওফফা। তিনি ৭৫৭ থেকে ৭৯৬ খ্রিস্টাব্দ শাসন করেন। তিনি তাঁর সমসাময়িক আব্বাসীয় খলিফা আল-মানসুরের (৭৫৪-৭৭৫ খ্রিস্টাব্দ) স্বর্ণমুদ্রা দিনারের অনুলিপি তৈরি করেন। রাজা ওফফার তৈরি একটি মুদ্রা ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে।

যার একদিকে লেখা আছে ‘আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল’ এবং অন্যদিকে লেখা আছে ‘ওফফা রেক্স’। তবে মুদ্রাটিতে আরবি বর্ণমালা অঙ্কনে যথেষ্ট ত্রুটি লক্ষ্য করা যায়। ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত মুদ্রাটি নথিভুক্ত হয় রোমের একটি বিক্রয়কেন্দ্রে। ধারণা করা হয়, মুদ্রাটি সেখানেই আবিষ্কৃত হয়েছে এবং রাজা ওফফা স্বর্ণমুদ্রাটি হয়তো পোপকে উপহার হিসেবে পাঠিয়েছিলেন। কেননা তিনি প্রতিবছর পোপকে ৩৬৫ স্বর্ণমুদ্রা পাঠানোর অঙ্গীকার করেছিলেন। রাজা ওফফা হয়তো মুসলিম অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সহজ করতে মুদ্রাটি চালু করেছিলেন।


ছবি ও তথ্য : ব্রিটিশ লাইব্রেরি ও ডেইলি স্টার ইউকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + 19 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য