Wednesday, July 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকিরজিগ-তাজিক সীমান্তে তীব্র লড়াই, হতাহত শতাধিক

কিরজিগ-তাজিক সীমান্তে তীব্র লড়াই, হতাহত শতাধিক

কিরগিজস্তান ও তাজিকিস্তানের মধ্যে তীব্র লড়াইয়ে শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। উভয় দেশ যুদ্ধের জন্য একে অপরকে দায়ী করেছে।

কিরগিজস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার সকালে জানিয়েছে, তাজিকিস্তান সীমান্তের বাতকেন অঞ্চলের হাসপাতালগুলোতে ২৪টি লাশ হস্তান্তর করা হয়েছে। এছাড়া ৮৭ জন আহত হয়েছে।

কয়েক দিন ধরেই দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। শুক্রবার উভয় দেশ ট্যাংক, আর্টিলারি ও রকেট লাঞ্চারও ব্যবহার করে।

কিরগিসস্তানের জরুরি সহায়তা মন্ত্রণালয় জানিয়েছে, এক লাখ ৩৬ হাজার লোককে যুদ্ধ-কবলিত এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে।

ঠিক কী কারণে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটি যুদ্ধে জড়িয়ে পড়েছে, তা পরিষ্কার নয়। দুই দেশই রাশিয়ার ঘনিষ্ঠ। আবার তারা অতীতেও অনেকবার যুদ্ধে জড়িয়েছিল।
শুক্রবার যুদ্ধবিরতির একটি উদ্যোগ গ্রহণ করা হলেও তা ফলপ্রসূ হয়নি।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য