Tuesday, May 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকাবুলে মসজিদের কাছে বিস্ফোরণ : নিহত বেড়ে ১৯

কাবুলে মসজিদের কাছে বিস্ফোরণ : নিহত বেড়ে ১৯

আাফগানিস্তানের রাজধানী কাবুলের ওয়াজির আকবর খান মসজিদের কাছে হওয়া এক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা অন্তত ৪২ জন। আহতদের বেশিরভাগ কাবুলের ইতালিয়ান ইমার্জেন্সি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার আলজাজিরা আরবি সরকারি একটি সূত্রে এই খবর নিশ্চিত করেছে।

কাবুল পুলিশ প্রধানের মুখপাত্র খালিদ জাদরান বলন, জুমার নামাজের পর মসজিদ থেকে বের হওয়া মুসল্লিদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র আব্দুল নাফি টাকোর বলেন, মসজিদের কাছে প্রধান সড়কে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

টাকোর আরো বলেন, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছে এবং তদন্ত চলছে। একইসাথে মসজিদ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কাবুলের মসজিদগুলো এর আগেও একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে বোমা হামলায় ওয়াজির আকবর খান মসজিদটির ইমামসহ দু’জন নিহত হয়েছিলেন। আবারো সেই মসজিদটির কাছে বিস্ফোরণের ঘটনা ঘটল।

সূত্র : আলজাজিরা ও আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য