Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাওয়ার গ্রিড বিপর্যয় : পিজিসিবির বরখাস্ত ২ কর্মকর্তার নাম প্রকাশ

পাওয়ার গ্রিড বিপর্যয় : পিজিসিবির বরখাস্ত ২ কর্মকর্তার নাম প্রকাশ

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) দায়িত্বে অবহেলার জন্য সরকার কর্তৃক সাময়িক বরখাস্ত করা তাদের দুই কর্মকর্তার নাম প্রকাশ করেছে। তাদেরকে গত ৪ অক্টোবর দেশব্যাপী গ্রিড বিপর্যরের জন্য দায়ী করা হয়েছে।

পিজিসিবির জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন উপ-বিভাগীয় প্রকৌশলী আল্লামা হাসান বখতিয়ার (এসপিএমডি, ঢাকা-১), ও সহকারী প্রকৌশলী মো: মোস্তাফিজুর রহমান (এসপিএমডি, ঢাকা-১)।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সাম্প্রতিক জাতীয় গ্রিড বিপর্যয়ের জন্য পিজিসিবির দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হবে।

ঘটনার তদন্ত প্রতিবেদন পাওয়ার পর রোববার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। দায়িত্বে অবহেলার অভিযোগে পিজিসিবির একজন সহকারী প্রকৌশলী ও একজন উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘এই সপ্তাহের মধ্যে ঘটনার জন্য দায়ী অন্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

গত ৬ অক্টোবর বাংলাদেশের পাওয়ার গ্রিড কোম্পানি ৪ অক্টোবরে জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণগুলো চিহ্নিত করার জন্য একটি সাত সদস্যের কমিটি গঠন করে।

তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে তিন দিন সময় দেয়া হয়েছে।

সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য