Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমরক্কোতে মসজিদ নির্মাণ বিষয়ক দারুণ সুখবর

মরক্কোতে মসজিদ নির্মাণ বিষয়ক দারুণ সুখবর

মরক্কোতে প্রতি বছর অন্তত ২০০টি নতুন মসজিদ নির্মাণ প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির আওকাফ বিষয়ক মন্ত্রী আহমাদ আত তাওফিক।

স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী রাবাতে মসজিদ দিবস উপলক্ষে আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘জনসংখ্যা বৃদ্ধি ও নগর সম্প্রসারণের কারণে মসজিদের চাহিদা বাড়ছে।’ মরক্কোতে বর্তমানে অন্তত তিন কোটি ৭০ লাখ মানুষের বসবাস।

চাহিদা বেশি হলেও মসজিদ নির্মাণের সামর্থ্যে কিছুটা পিছিয়ে দেশটি। মন্ত্রী জানান, ‘আগামী পাঁচ বছরে তারা ৮০টি মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেন।’

একই সময়ের মধ্যে বিত্তশালী দাতাদের অন্তত ১ হাজার মসজিদ নির্মাণে উদ্বুদ্ধ করা হবে বলেও আহমাদ আত তাওফিক জানিয়েছেন। তিনি বলেন, ‘সামাজিক এই প্রয়োজনে দাতারা যাতে সাড়া দেন সেজন্য তাদের বিশেষভাবে অনুরোধ জানানো হবে।’

আওকাফ বিষয়ক মন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদের দেশে অন্তত ৫১ হাজার মসজিদ রয়েছে। যেগুলোর ৭২ শতাংশ গ্রামাঞ্চলে অবস্থিত।’

মরক্কো সরকার সূত্রে জানা যায়, দেশটিতে নানা কারণে বর্তমানে অন্তত ২ হাজার ২১৬টি মসজিদ বন্ধ রয়েছে। সেগুলোর মধ্য থেকে ৭২৩টি পুনঃসংস্কারের পর খুব শিগগিরই খুলে দেয়া হচ্ছে।

সূত্র : আনাদোলু এজেন্সি আরবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + nine =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য