Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদি আরবকে ভয় দেখাচ্ছে যুক্তরাষ্ট্র : তুরস্ক

সৌদি আরবকে ভয় দেখাচ্ছে যুক্তরাষ্ট্র : তুরস্ক

যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করে তেলের উৎপাদন হ্রাস করায় মিত্র সৌদি আরবকে ভয় দেখাচ্ছে মার্কিনিরা। এমনই অভিযোগ করেছে তুরস্ক।

ওপেক প্লাস সম্প্রতি ঘোষণা করেছে যে নভেম্বর থেকে তারা তাদের তেল উৎপাদন দিনে ২০ লাখ ব্যারেল হ্রাস করবে। অথচ যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান দেশগুলো তেলের মূল্য কমানোর জন্য উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে আসছিল। যুক্তরাষ্ট্র বলে আসছে, তেলের উৎপাদন বাড়ানো হলে তা রাশিয়ার জন্য সুবিধা হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে বলেছেন, এই পদক্ষেপের জন্য সৌদি আরবকে পরিণাম ভোগ করতে হবে।

এ প্রেক্ষাপটে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা দেখছি যে একটি দেশ সৌদি আরবকে হুমকি দিচ্ছে, এ ধরনের ভীতি প্রদর্শন ঠিক নয়।

আর সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, ওপেক প্লাসের সিদ্ধান্ত ছিল পুরোপুরি অর্থনৈতিক । আর সিদ্ধান্তটি নেয়া হয়েছে সকল দেশের সম্মতির ভিত্তিতে।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য