Friday, May 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফ্রান্সে হিজাব পরা নারীকে রেস্টুরেন্টে প্রবেশ করতে না দেয়ায় মালিকের জরিমানা

ফ্রান্সে হিজাব পরা নারীকে রেস্টুরেন্টে প্রবেশ করতে না দেয়ায় মালিকের জরিমানা

হিজাব পরা এক মুসলিম নারীকে রেস্টুরেন্টে প্রবেশে বাধা দেয়ায় মালিককে জরিমানা করেছে ফ্রান্সের এক আদালত।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসকু প্রদেশের বায়োনি শহরে এই ঘটনা ঘটে।

ডেইলি সাবাহ এই খবর জানিয়েছে।

খবরে বলা হয়, ৬৪ বছরের এক মুসলিম নারী শহরের এক রেস্টুরেন্টে গেলে তাকে হিজাব খুলে প্রবেশ করতে বলা হয়। ধর্মবিদ্বেষের কারণে পরে বায়োনি শহরের আদালত ওই রেস্টুরেন্ট মালিককে জরিমানা করে।

ঘটনাটি ঘটে জুলাই মাসে মা দিবসের দিন। সেদিন ছেলের সাথে ওই রেস্টুরেন্টে রাতের খাবার খেতে গিয়েছিলেন তিনি।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, মা ও ছেলে রেস্টুরেন্টের সদর দরজায় এসে দাঁড়ালে সেখানকার মালিক এসে জানান, তিনি তাদের দু’জনকে প্রবেশ করতে দিবেন না। কারণ ওই নারী মাথায় হিজাব পরেছেন।

রেস্টুরেন্টটির মালিক ছিলেন এক নারী। তিনি খ্রিষ্টান বলে ধারণা করা হচ্ছে। তার গলায় খ্রিষ্টান ধর্মের প্রতীক সম্বলিত চেইন ছিল। তিনি মুসলিম নারীকে ‘জাদুকরী’ বলে তিরস্কার করছিলেন। এবং তাকে প্রবেশ করতে বাধা দেন।

রেস্টুরেন্ট মালিকের এমন মন্তব্যে ওই নারী ও তার সন্তান হতবাক হন। পরে তারা পুলিশ স্টেশনে গিয়ে ধর্ম অবমাননার অভিযোগ করেন। তদন্তের পর ওই রেস্টুরেন্ট মালিককে জরিমানা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য