Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদি আরবে ২টি নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান

সৌদি আরবে ২টি নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান

সৌদি আরবের জ্বালানিমন্ত্রী যুবরাজ আবদুল আজিজ বিন সালমান ঘোষণা দিয়েছেন যে দেশটিতে নতুন দু’টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সন্ধার পেয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) সৌদি প্রেস এজেন্সি জানায়, ঘাওয়ার গ্যাস ক্ষেত্রের দক্ষিণ-পশ্চিমে ‘আওতাদ’ নামের একটি অপরিশোধিত গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে। এটি হোফুফ শহর থেকে ১৪২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

এছাড়া দাহরান শহর থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ‘আল-দাহনা’ নামের আরেকটি অপরিশোধিত গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। গ্যাস ক্ষেত্র দু’টির সন্ধান পেয়েছে সৌদি আরামকো কোম্পানি।

যুবরাজ আবদুল আজিজ বিন সালমান বলেন, গুরুত্বপূর্ণ এ দু’টি গ্যাস ক্ষেত্রের সন্ধান সৌদি আরবের প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ আরো বেড়ে গেল, যা দেশটির কৌশলগত বিষয়ে সহয়তা করবে।

জ্বালানিমন্ত্রী আরো বলেন, এই গ্যাস ক্ষেত্রগুলো আবিষ্কারের মাধ্যমে সৌদি আরবের প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধিকে বুঝাচ্ছে।

সূত্র : আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য