Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইরানে সরকার বিরোধী বিক্ষোভে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে সরকার বিরোধী বিক্ষোভে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

গত বছর দেশব্যাপী সরকার বিরোধী বিক্ষোভের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটিতে এখন পর্যন্ত মোট সাতজন বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর করা হয়েছে। শুক্রবার (১৯ মে) দেশটির বিচার বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএন।

রতিবেদনে বলা হয়, নভেম্বরে ইসফাহানে তিন নিরাপত্তা কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার দায়ে এই তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মজিদ কাজেমি, সালেহ মিরহাশেমি ও সাঈদ ইয়াকুবি। 

গত ১৬ নভেম্বর মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে বিক্ষোভের পর তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির বিপ্লবী আদালত কাজেমি ও আরও দুইজনকে ‘ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতার’ অভিযোগে দোষী সাব্যস্ত করে। চার দিনের বিচারের পর জানুয়ারিতে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, তারা অন্যায্য বিচার ও নির্যাতনের শিকার হয়েছে। গত ডিসেম্বর থেকে ইরানে আরও চার বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর করা হয়েছে। আরও এক ডজন লোককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 13 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য