Wednesday, June 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২৮

নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২৮

নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়েছে এবং নিখোঁজ রয়েছে কয়েক ডজন।

রোববার (১০ সেপ্টেম্বর) নাইজার নদীর তীরে এক শতাধিক যাত্রী বহনকারী নৌকাটি ডুবে যাওয়ার পরে স্থানীয় সংস্থাগুলো উদ্ধার অভিযান শুরু করে।

সোমবার দেশটির জরুরি পরিষেবা জানিয়েছে, উত্তর সেন্ট্রাল নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে।

এর আগে রোববার সকালে নাইজার নদীতে যাত্রা শুরু করে নৌকাটি। যাত্রীদের বেশিরভাগই নারী ও শিশু।

তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত করেনি জরুরি পরিষেবার কর্মীরা। তারা তারা ধারণা করছে, অতিরিক্ত যাত্রীর জন্য দুর্ঘটনাটি হতে পারে।
সূত্র : আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য