Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Home দৈনন্দিন খবর সংঘর্ষে সীমান্ত বন্ধ পাকিস্তান-আফগানিস্তান

সংঘর্ষে সীমান্ত বন্ধ পাকিস্তান-আফগানিস্তান

0
সংঘর্ষে সীমান্ত বন্ধ পাকিস্তান-আফগানিস্তান

পাকিস্তানি সীমান্তরক্ষীদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ চলছে তালেবানের। বুধবার আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের সেনাচৌকিগুলো হামলা হয় বলে জানা গেছে। শেষ খবর পাওয়া খবর মোতাবেক, এখনও থেকে থেকেই গুলির লড়াই চলছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তান-আফগান সীমান্তে অবস্থিত খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ লড়াই শুরু হয়। পাকিস্তানি সেনাবাহিনীর উপর হামলা চালায় তেহরিক-ই-তালেবানের সেনারা। অত্যাধুনিক হাতিয়ার নিয়ে পঙ্গপালের মতো নেমে আসা শত শত তালেবান। পাকিস্তানের সেনার দু’টি চৌকি দখল করে নেয় তারা। যদিও সেগুলি মুক্ত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনা। লড়াইয়ে দুই পক্ষের বেশ কয়েকজন সেনার মৃত্যু হয়েছে বলে খবর। এনিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি ইসলামাবাদ। তবে থেকে থেকেই গুলির লড়াই চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমস্ত বর্ডার ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ।

বলে রাখা ভাল, আফগানিস্তানে সোভিয়েত অভিযানের সময় মুজাহিদদের মদত দিত পাকিস্তান। আইএসআইয়ের মদতে আফগান যুদ্ধপতিদের অস্ত্র পৌঁছে দিত মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ। কালে কালে তালেবানি শাসকদেরও পৃষ্ঠপোষক হয়ে উঠে দেশটি। তবে এখন তাদের সাথে সম্পর্কের অবনতি পাকিস্তানের। মাস দুয়েক আগে জাতিসংঘের এক রিপোর্ট মোতাবেক, পাকিস্তানের জন্য কার্যত ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’ হয়ে দাঁড়িয়েছে তালেবান। উল্লেখ্য, ক্রমে চওড়া হচ্ছে তালিবান-পাকিস্তান সম্পর্কের ফাটল। মূলত, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিগোষ্ঠীর বাড়বাড়ন্ত নিয়ে আফগান তালেবানের উপর ক্ষুব্ধ ইসলামাবাদ। পাকিস্তানের মাটিতে লাগাতার নাশকতা চালিয়ে যাচ্ছে টিটিপি। ইসলামাবাদের বারবার অনুরোধ সত্ত্বেও সংগঠনটির উপর রাশ টানতে গড়িমসি করছে মুল্লা আখুন্দজাদার সংগঠন। আফগান তালেবানের সাফ কথা, টিটিপি পাকিস্তানের বিষয়। এনিয়ে কাবুলের কিছু করার নেই। রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + nineteen =