রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ
“সাদাকাহ সম্পদকে কমায় না”। [১]
ইমাম নাওয়াউই [রাহ.] এর ব্যাখ্যায় লিখেছেন,
“এর অর্থ হলো, তাতে বরকত দেওয়া হয় এবং তা থেকে ক্ষতিকর বিষয়সমূহ দূরীভূত করা হয় ফলে (দৃশ্যমান পরিমাণগত) ঘাটতি অদৃশ্য বরকতের মাধ্যমে পূরণ হয়ে যায়”। [২]
[১) ইমাম মুসলিম (রাহ.), আস সহীহ, হা: ২৫৮৮;
২) ইমাম নাওয়াউই (রাহ.), শারহুন নাওয়াউই আলা মুসলিম: ১৬/১৪১]
