Monday, June 1, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরভূমিকম্পে ধসে গেছে মসজিদ, খোলা আকাশের নিচে তাবু গেড়ে চলছে কোরআন হিফজ

ভূমিকম্পে ধসে গেছে মসজিদ, খোলা আকাশের নিচে তাবু গেড়ে চলছে কোরআন হিফজ

এক সপ্তাহ আগে হওয়া ভূমিকম্পে মরক্কোর কয়েকটি শহর বিধ্বস্ত হয়েছে। এতে ধসে পড়েছে সেখানকার বড় বড় অবকাঠামো। ধসের তালিকায় আছে মসজিদও। এজন্য খোলা আকাশের নিচে তাবু গেড়ে পবিত্র কোরআনে কারিম মুখস্থ করছে সেখানকার হিফজ বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার আলজাজিরা মুবাশির জানায়, মসজিদ যেহেতু নেই, তাই বাচ্চাদের কোরআন হিফজ জারি রাখতে কর্তৃপক্ষ একটি খোলা জায়গায় তাবুটি স্থাপন করেছে।

মরক্কোর মধ্যাঞ্চলীয় প্রদেশ তাজিমারির একটি এলাকায় তাবুটির অবস্থান। তাবুটি তুবকাল পর্বতের নিকটবর্তী একটি উঁচু টিলায় অবস্থিত।

মসজিদ কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের ফলে মসজিদে ফাটল ধরেছে। সেখানে নামাজ ও হিফজ বিভাগ পরিচালনায় ঝুঁকির আশঙ্কা রয়েছে। এজন্য তাবু গেড়ে কোরআনের দরস চলছে। কারণ, সবসময় ও সব পরিস্থিতিতে কোরআন তেলাওয়াত জারি রাখতে হবে।

খোলা আকাশের নিচে স্থাপিত ওই তাবুর একটি ভিডিও-ও শেয়ার করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি। ভিডিওতে দেখা যাচ্ছে- বেশকিছু শিশু তাবুর মধ্যে রয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ওই শিশুদের হাতে নেই কোনো পবিত্র কোরআনের প্রতিলিপি। এর বদলে তারা কাঠের তক্তায় কোরআনের আয়াত লিখে, সেখান থেকে তা মুখস্থ করছে।

এদিকে, সপ্তাহের শুরুতে মরক্কোর একটি এলাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি মাদরাসার শিক্ষার্থীদের জন্য অস্থায়ী মাদরাসা নির্মাণ করে দিয়েছে সেনাবাহিনী। খোলা ময়দানে তাদের নির্মিত মাদরাসাটির ভিডিও সামাজিক মাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়েছে।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য