Tuesday, June 2, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরএশিয়া-প্যাসিফিকে বিপজ্জনক হয়ে ওঠছে চীন

এশিয়া-প্যাসিফিকে বিপজ্জনক হয়ে ওঠছে চীন

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে মার্কিন বাহিনীকে ভয় দেখাতে ক্রমবর্ধমান হারে বিপজ্জনক পদক্ষেপ নিচ্ছে চীনা সামরিক বাহিনী। চীন একদিকে আমেরিকান রণতরীকে ভীতি প্রদর্শন করছে, অন্য দিকে পরমাণু সক্ষমতা বৃদ্ধি করছে। পেন্টাগনের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

কংগ্রেসে দাখিল করা চীনা সামরিক শক্তি-সম্পর্কিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছরে যুক্তরাষ্ট্র আগের দশকের চেয়ে চীনা সামরিক বাহিনীর অনেক বেশি ‘হুমকি এবং ঝুঁকি’ পেয়েছে।

পেন্টাগন জানায়, চীন অব্যাহতভাবে কৌশলগত পরমাণু অস্ত্র নির্মাণ করছে। মে মাস নাগাদ দেশটির কাছে খুব সম্ভবত ৫০০ পরমাণু অস্ত্র ছিল। গত বছরের হিসাব থেকে এটি প্রায় ১০০টি বেশি।

পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্রের বিমান এই অঞ্চলে চীনা সামরিক বাহিনীর হাতে ১৮০ বারের বেশিবার বাধাগ্রস্ত হয়েছে।

এদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চীন ক্রমবর্ধমান হারে দক্ষিণ চীন সাগরে সামরিক অবকাঠামো নির্মাণ করছে।
পেন্টাগনের প্রতিবেদনের ব্যাপারে চীনা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
সূত্র : এএনআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + sixteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য