ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস শাসিত গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক বলেছেন, ‘জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলের হামলায় ৫০ জনের অধিক নিহত হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে।’
মঙ্গলবার (৩১ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক বলেন, ‘এখন পর্যন্ত ৫০ জনের অধিক লোক নিহত হয়েছে। তবে এটা নিহতদের মোট সংখ্যা নয়। আহতদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তাদের মৃত্যু হলে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে।’
তিনি আরো বলেন, ‘জ্বালানি সঙ্কটের কারণে আগামীকাল সন্ধ্যায় হাসপাতালটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে।’
