Wednesday, September 2, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমাত্র ৪ মাসেই হাফেজ ৯ বছরের শিশু

মাত্র ৪ মাসেই হাফেজ ৯ বছরের শিশু

মাত্র চার মাসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছে নয় বছরের এক শিশু।

শিশুটির নাম সাইফ মাহমুদ। তার বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার অন্তর্গত কালিকাপুর গ্রামে। বাবার নাম আব্দুল্লাহ মাহমুদ।

জেলার চান্দিনা থানাধীন সাতবাড়িয়ার মাদরাসা দারুল উলূম আল ইসলামিয়ার হিফজ বিভাগের শিক্ষার্থী সাইফ। এই বিভাগ থেকেই সে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে। তার উস্তাদের নাম হাফেজ মাসুদুর রহমান।

এ প্রসঙ্গে মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতী এনামুল হক বলেন, আমাদের ছাত্র হাফেজ সাইফ মাহমুদ মাত্র ১২৮ দিনে (৪ মাস ৮দিন) হিফজুল কোরআন সম্পন্ন করেছে। তার মতো ছোট্ট একটি শিশু এত অল্প সময়ে কোরআনের হাফেজ হওয়ায় আমরা বিস্মিত ও উচ্ছ্বসিত।’

সাইফ মাহমুদের অভূতপূর্ব এ সাফল্যে তার বাবা-মা, সহপাঠী, উস্তাদ এবং মাদরাসা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাই বেশ আনন্দিত ও গর্বিত বলেও জানান মুহতামিম হাফেজ মাওলানা মুফতী এনামুল হক।

সাইফ মাহমুদের বাবা বলেন, আমি একজন প্রবাসী। বিদেশে থাকার পরও আমার আদরের সন্তান মাত্র ৯ বছর বয়সে এত অল্প সময়ে পূর্ণ কুরআন মুখস্থের বিরল সৌভাগ্য অর্জন করায় আমি অত্যন্ত আনন্দিত এবং আবেগাপ্লুত। এজন্য আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায়ের পাশাপাশি সাতবাড়িয়া মাদরাসা দারুল উলূম ইসলামিয়া কর্তৃপক্ষ এবং শিক্ষকবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সাইফের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য