Sunday, June 7, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআজ থেকে দেশে মৃদু শৈত্যপ্রবাহ!

আজ থেকে দেশে মৃদু শৈত্যপ্রবাহ!

দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা কমে গিয়ে তা মাঝারি ধরনের শৈত্য প্রবাহে রূপ নিতে পারে।

সোমবার রাতে আবহাওয়াবিদ নাজমুল হক বাসসকে জানান, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে এবং পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মৃদৃ শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। আগামীকাল মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশায় ঢেকে যেতে পারে।

তিনি আরো জানান যে দিনাজপুর, রংপুর, রাজশাহী, খুলনা, তেঁতুলিয়া, বদলগাছী, সাতক্ষীরা এলাকায় রাত ও দিনের তাপমাত্র ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেথে পারে। ওইসব এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বাসস সংবাদদাতারা জানিয়েছেন, হঠাৎ করে গত কয়েক দিন শীত পড়ায় শিশুবৃদ্ধসহ অনেকে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। উত্তরাঞ্চলে শীতের কারণে নিম্ন আয়ের মানুষের আয় কমে গেছে। শীত বস্ত্রের অভাবে অনেকে ঘর থেকে বের হতে না পারায় তাদের কারো কারো কোন আয়-উপার্জন নেই। কুয়াশার কারণে অনেকে দুর্ভোগ পোহাচ্ছে। সড়ক পথে নানা দুর্ঘটনা ঘটছে।

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য