Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরটানা ১০ সপ্তাহ পবিত্র মসজিদুল আকসায় নামাজে বাধা

টানা ১০ সপ্তাহ পবিত্র মসজিদুল আকসায় নামাজে বাধা

পবিত্র মসজিদুল আকসায় জুমা আদায়ে মুসল্লিদের প্রবেশে বিধি-নিষেধ অব্যাহত রেখেছে ইসরায়েলি পুলিশ। গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর পবিত্র এ মসজিদে প্রবেশে আগের চেয়ে কঠোরতা বাড়িয়েছে দখলদার ইসরায়েল। এ নিয়ে গত ১০ জুমার নামাজে পবিত্র আল-আকসা মসজিদে নামাজ আদায়ে বাধা দেওয়া হয়। সর্বশেষ গত ১৫ ডিসেম্বর এ মসজিদে মাত্র সাত হাজার মুসল্লি জুমার নামাজ পড়েন।

দোহাভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা সূত্রে এ তথ্য জানিয়েছে।
জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, ‘গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে মসজিদে আকসায় প্রবেশে কঠোরতা বাড়িয়েছে ইসরায়েলি পুলিশ। আর জুমার দিন তাদের বিধি-নিষেধ আরো কঠোরভাবে পালন করা হয়। সাধারণত এখানে ৫০ হাজারের বেশি মুসল্লি জুমা পড়লেও আজ মাত্র সাত হাজার লোক জুমার নামাজ পড়েছেন।


ওয়াকফ বিভাগ আরো জানায়, পবিত্র আকসা মসজিদে শুধু ৬৫ বছরের বেশি বয়সী মুসল্লিরা প্রবেশ করতে পেরেছেন। মসজিদ ও এর আশপাশের চত্বর ছিল প্রায় মুসল্লিশূন্য। সেখানে মুসল্লিদের ঢুকতে দেয়নি ইসরায়েলি পুলিশ। ফলে তাঁরা আশপাশের সড়কে নামাজ পড়তে বাধ্য হন।

এমনকি অনেক স্থানে মুসল্লিদের ওপর হামলা করা হয়।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ৪৮ দিন ধরে গাজা উপত্যকায় নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে আসছে ইসরায়েল। এতে ১৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়; যার মধ্যে অর্ধেকের বেশি শিশু ও নারী। এর মধ্যে গত ২৪ নভেম্বর থেকে সাত দিন যুদ্ধবিরতি চলার পর পুনরায় যুদ্ধ শুরু হয়।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য