Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর২০১৩ সালে সৌদি আরবে ১৭২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

২০১৩ সালে সৌদি আরবে ১৭২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

২০১৩ সালে সৌদি আরবে ১৭২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (২ জানুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান মৃত্যুদণ্ডের হার সীমিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও ২০২৩ সালে অন্তত ১৭২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০১৫ সালে ক্ষমতা গ্রহণ করে বাদশাহ সালমান। তার ছায়ায় ক্ষমতার প্রভাবধর ব্যক্তি হয়ে ওঠেন ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান। এরপর থেকে সৌদি আরবে অন্তত ১ হাজার ২৫৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সে হিসেবে প্রতিবছরের গড় হয় ১৪০ জন। সে হিসেবে ২০২৩ সালের নিহতের সংখ্যা অন্য বছরগুলোকে ছাড়িয়ে গেছে।

এদিকে, গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় ২ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের নিয়ে নিহতের সংখ্যা ২২ হাজার ১৮৫ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ২২ হাজার ১৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ৫৭ হাজার ৩৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে গত ২৪ অন্তত ২০৭ জন নিহত ও ৩৩৮ জন আহত হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত পশ্চিমতীরে অন্তত ৩২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। সেখানে আরো ৩ হাজার ৮০০ জন আহত হয়েছে।

আল জাজিরার জানিয়েছে, গাজা যুদ্ধে অন্তত ১ হাজার ১৩৯ ইসরাইলি নিহত হয়েছে। এছাড়া আরো ৯৬৫ জন আহত হয়েছে। এদিকে স্থল হামলা শুরু হওয়ার পর অন্তত ১৭৩ সেনা নিহত হয়েছে। যাদের মধ্যে অন্তত ২৯ জন নিজেদের বাহিনীর গুলিতেই নিহত হয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + 19 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য