Friday, April 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরধর্ষণের অভিযোগ তোলা নারীকে ৮৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ট্রাম্পকে

ধর্ষণের অভিযোগ তোলা নারীকে ৮৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ট্রাম্পকে

এএফপি নিউইয়র্ক

র্ষণ ও মানহানির মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৮৩ দশমিক ৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। ভুক্তভোগী নারী এলিজাবেথ জেন ক্যারলকে ক্ষতিপূরণের এই অর্থ দিতে হবে।

স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতের নয় সদস্যের প্যানেল ট্রাম্পকে এই নির্দেশ দেন। নয় বিচারকের মধ্যে সাতজন পুরুষ ও দুজন নারী।

আদালত জানিয়েছে, ভুক্তভোগী এলিজাবেথ জেন ক্যারলকে শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ৬৫ মিলিয়ন ডলার দিতে হবে ট্রাম্পকে। আর সুনাম ক্ষুন্ন হওয়ায় ক্যারল ১১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবেন। মানসিক ক্ষতিসাধনের জন্য ক্যারলকে বাকি ৭ দশমিক ৩ মিলিয়ন ডলার দিতে হবে।

এলিজাবেথ জেন ক্যারল সাবেক সাংবাদিক-কলাম লেখক। বয়স ৮০ বছর ছুঁয়েছে। গত বছর ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেন ক্যারল। গুরুতর এই অভিযোগ তুলেই ক্ষান্ত হননি ক্যারল, ম্যানহাটনের ফেডারেল আদালতে মামলা করেন।

ওই সময় আদালতে সাক্ষ্য দিয়ে ক্যারল বলেছিলেন, তিনি তাঁর জীবন ফিরে চান। বছরের পর বছর ধরে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

ক্যারলের অভিযোগ, ১৯৯৬ সালে ম্যানহাটনের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিংরুমে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন। ওই সময় তিনি একজন বন্ধুর জন্য উপহার কিনতে সেখানে গিয়েছিলেন। পূর্বপরিচিত ট্রাম্প তাঁকে উপহার পছন্দ করে দিতে সহায়তা করছিলেন। এর পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে মানহানির অভিযোগও করেন ক্যারল।

তবে ক্যারলের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প। তাঁর মতে, নিজের প্রচারণার জন্য এমন ‘কল্পকাহিনি’ বলছেন ক্যারল।

ক্যারল অভিযোগ করে আরও বলেন, ‘ট্রাম্প ওই ঘটনা দিনের পর দিন অস্বীকার করে আমার মানহানি করেছেন। আমি এখানে আমার জীবন ফিরে পেতে এসেছি। আমি সেই চেষ্টাই করছি।’

এদিকে চলতি মাসের শুরুতে ফৌজদারি অপরাধে গ্রেপ্তার হন ট্রাম্প। সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখার জন্য সাবেক পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় অভিযুক্ত হন তিনি। তিনিই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে স্টরমি ড্যানিয়েলসের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে তাঁর পক্ষ থেকে  ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়া হয়েছিল স্টরমিকে।

ট্রাম্পকে ৪ লাখ ডলার পরিশোধের নির্দেশ

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও কয়েকজন সাংবাদিককে প্রায় চার লাখ ডলার পরিশোধ করতে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়েছেন আদালত। গত শুক্রবার এ নির্দেশ দেওয়া হয়।

২০২১ সালের সেপ্টেম্বরে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে একটি মামলা করেন ট্রাম্প।

তাতে অভিযোগ আনা হয়, একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রস্তুত করার সময় ট্রাম্পের কর–সংক্রান্ত নথিপত্র কবজা করার ‘চক্রান্ত’ করেছিলেন সংবাদমাধ্যমটির তিন সাংবাদিক। প্রতিবেদনটি ২০১৮ সালে প্রকাশিত হয়েছিল এবং পুলিৎজার পুরস্কার পেয়েছিল।

পরে ২০২৩ সালের মে মাসে নিউইয়র্কের সুপ্রিম কোর্ট মামলাটি খারিজ করে দেন। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়, মামলা চালাতে বিবাদীপক্ষের যে খরচ হয়েছে, তা পরিশোধ করতে হবে ট্রাম্পকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 12 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য