Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরনিজের বিড়াল-কুকুরকে সব সম্পদ দিলেন চীনা নারী

নিজের বিড়াল-কুকুরকে সব সম্পদ দিলেন চীনা নারী

সাউথ চায়না মর্নিং পোস্ট

চীনের বাণিজ্যনগরী সাংহাইয়ের এক বয়স্ক নারী তাঁর জীবনের সঞ্চয় ২ কোটি ইউয়ান (২৮ লাখ মার্কিন ডলার) নিজের সন্তানদের না দিয়ে পোষা বিড়াল ও কুকুরকে দান করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

লি নামের ওই নারী কয়েক বছর আগে তাঁর সব সম্পদ তিন সন্তানের মধ্যে ভাগ করে দেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। কিন্তু পরে তিনি তাঁর সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। কারণ, তিনি যখন অসুস্থ হন, তাঁর সেই সন্তানদের কেউ তাঁকে দেখতে আসেননি, এমনকি যোগাযোগও করেননি। জংলান নিউজের এক প্রতিবেদনের তথ্যমতে, তখন শুধু পাশে ছিল তাঁর কুকুর-বিড়ালগুলো।

লি বলেছেন, মৃত্যুর পর তাঁর সব অর্থ যেন তাঁর পোষা প্রাণীদের পেছনে ব্যয় করা হয়। একটি স্থানীয় পশু চিকিৎসাকেন্দ্রকে তাঁর উইলের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে এবং পশুদের যত্নের দায়িত্ব দেওয়া হয়েছে।

বেইজিংয়ে চীনের উইল রেজিস্ট্রেশন সেন্টারের সদর দপ্তরের কর্মকর্তা জেই কাই বলেন, লি সরাসরি তাঁর পশুদের জন্য অর্থ রেখে যেতে চাইলেও পারতেন না। কারণ, চীনে এটি বৈধ নয়। অবশ্য বিষয়টি সমাধানে কিছু বিকল্প আছে। লি এখন যা করেছেন, সেটি একটি উপায়।

ওই কর্মকর্তা বলেন, ‘তিনি পরামর্শ চাইলে আমরা তাঁকে এমন কথা বলতাম যে পশু ক্লিনিকে বিষয়টি তদারক করতে তিনি যেন এমন একজন ব্যক্তিকে নিয়োগ দেন, যাঁকে তিনি বিশ্বাস করেন।’

চীন উইল রেজিস্ট্রেশন সেন্টারের পূর্বাঞ্চলীয় শাখার আরেক কর্মী বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁরা লিকে পশু ক্লিনিকের কাছে সব অর্থ দিয়ে যাওয়ার ঝুঁকি বিষয়ে সতর্ক করেছিলেন। তাঁকে এটিও বলা হয়েছে, তাঁর সন্তানদের আচরণ যদি পরিবর্তন হয়, তাহলে তিনি চাইলে সব সময় উইল পরিবর্তন করতে পারবেন। লির এই গল্প অনলাইনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 18 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য