Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমধ্যপ্রাচ্যের পরিস্থিতি ১৯৭৩ সালের চেয়ে বেশি বিপজ্জনক : ব্লিঙ্কেন

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ১৯৭৩ সালের চেয়ে বেশি বিপজ্জনক : ব্লিঙ্কেন

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।


মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার ওয়াশিংটনে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, ‘আমি মনে হয়, আমরা অন্তত ১৯৭৩ সালের পরে এই অঞ্চলে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছি এবং এর মতো বিপজ্জনক পরিস্থিতি আমরা দেখিনি, এমনকি এর আগেও নয়।’

জার্মানির ডিপিএ নিউজ এজেন্সি অনুসারে ব্লিঙ্কেন বলেছেন, ‘আমরা এই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়ে কাজ করছি।’

১৯৭৩ সালে সংগঠিত যুদ্ধ ইসরাইলিদের কাছে ইয়োম কিপ্পুর এবং আরবদের কাছে অক্টোবর যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধটি শুরু হয়েছিল যখন মিশর এবং সিরিয়া ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে তাদের হারানো অঞ্চলগুলো পুনরুদ্ধার করতে ইসরাইলের উপর দ্বি-মুখী আক্রমণ শুরু করে যখন ইসরাইল মিশরের সিনাই উপদ্বীপ দখল করে এবং সিরিয়ার গোলান মালভূমি।

ইসরাইল ১৯৬৭ সালে পশ্চিম তীর, পূর্ব জেরুসালেম এবং গাজা উপত্যকাসহ ঐতিহাসিক ফিলিস্তিনের বিশাল অংশ দখল করে।

মিশর সিনাইয়ের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে কিন্তু সিরিয়ার গোলান মালভূমি এখনো ইসরাইলের দখলে রয়েছে।

এদিকে ফিলিস্তিনি ভূখণ্ডগুলো আজও ইসরাইলি বাহিনীর দখলে রয়েছে।
সূত্র : আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য