Tuesday, April 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজানুয়ারিতে সড়কে ঝরেছে ৪৮৬ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

জানুয়ারিতে সড়কে ঝরেছে ৪৮৬ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

দেশে গত জানুয়ারি মাসে ৫২১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। গণমাধ্যমের খবর অনুসারে এসব দুর্ঘটনায় ৪৮৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ৫৪ জন।

রবিবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।যদিও মাসটিতে হাসপাতালের ভর্তি রোগীর তথ্যে আহতের সংখ্যার ভিন্নতা পাওয়া গেছে। সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ অনুসারে, ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতালে) এক হাজার ১৫৩ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭৭১ জন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৫৮ জন, নারায়ণগঞ্জে খানপুর হাসপাতালে ৪২০ জনসহ মোট তিন হাজার ৩৭৪ জন যাত্রী ও পথচারী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে জরুরি বিভাগে ভর্তি হয়েছেন।

সংগঠনটির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদন বলছে, এই মাসে রেলপথে ৪৪টি দুর্ঘটনায় ৪২ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। নৌ-পথে সাতটি দুর্ঘটনায় ছয়জন নিহত, ১৩ জন আহত এবং তিনজন নিখোঁজ হয়েছেন। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৭২টি দুর্ঘটনায় ৫৩৪ জন নিহত এবং চার হাজার ৪৬২ জন আহত হয়েছেন।

এই সময়ে ১৬৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭০ জন নিহত, ১৭৩ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৩১ দশমিক ৪৭ শতাংশ, নিহতের ৩৪ দশমিক ৯০ শতাংশ ও আহতের ১৬ দশমিক ৪১ শতাংশ।

দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য