Monday, June 1, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবেখবরচলমান যুদ্ধে ৭ অক্টোবর ইসরাইলে এসেছে একবার, ফিলিস্তিনে ১৫৬ বার

চলমান যুদ্ধে ৭ অক্টোবর ইসরাইলে এসেছে একবার, ফিলিস্তিনে ১৫৬ বার

জর্ডানের রানী রানিয়া আল আবদুল্লাহ বলেছেন, চলমান গাজা যুদ্ধে ৭ অক্টোবর ইসরাইলে এসেছিল একবার। অথচ তা ফিলিস্তিনে এসেছে ১৫৬ বার। মঙ্গলবার সিএনএন-এর ক্রিশ্চিয়ান আমানপুরের সাথে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এমন মন্তব্য করেন।

রানী রানিয়া বলেন, ইসরাইল গাজায় যেভাবে আগ্রাসন চালাচ্ছে, সে তুলনায় গাজায় পাঠানো ত্রাণসামগ্রী খুবই নগন্য। গাজাবাসীর প্রয়োজন পূরণে তা খুব বেশি প্রভাব ফেলতে পারে না।

তিনি আরো বলেন, যৎসামান্যই সহায়তা আসছে, তার আগে প্রয়োজন বোমাবর্ষণ বন্ধ করা। কিন্তু তা তো করা হচ্ছে না। তবে এটি ঠিক যে যতদিন এই যুদ্ধ চলতে থাকবে, ততক্ষণ কেউই বিজয় লাভ করতে পারবে না।

এ সময় বোমা মেরে হত্যা করলেই আমরা মানুষকে ক্ষুধা থেকে বাঁচাতে পারব না বলেও তিনি মন্তব্য করেন।

ক্রিশ্চিয়ান আমানপুর জর্ডানের রানীকে জিজ্ঞাসা করেছিলেন যে গাজা যুদ্ধের ধারাবাহিকতার সাথে এই রমজানকে চিহ্নিত করার অর্থ কী? রানী বলেছিলেন, আজকাল তারা খুব ভারী হৃদয়ে ছুটির দিনটিকে স্বাগত জানাচ্ছে।’

সূত্র : জেরুসালেম পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য