Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরায়েলি সাঁজোয়া যানে হামাসের হামলা, ভিডিও প্রকাশ

ইসরায়েলি সাঁজোয়া যানে হামাসের হামলা, ভিডিও প্রকাশ

গাজায় ইসরায়েলি সাঁজোয়া যানে হামলা চালিয়েছে হামাস। আল জাজিরার খবরে বলা হয়েছে, হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে ইসরায়েলি সামরিক বাহিনীর একাধিক যানে হামলার দৃশ্য দেখা গেছে। 

এতে দেখা যায়, ফিলিস্তিনি যোদ্ধারা মধ্য গাজার আল-জাহরা এলাকায় ট্যাংক ও সেনাবাহী রণতরীতে হামলা চালাচ্ছে। ইসরায়েল হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। তবে পাঁচ মাস ধরে চলা যুদ্ধের পরও হামাসের যোদ্ধারা গাজা উপত্যকাজুড়ে ইহুদি সেনাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

এদিকে ফাতাহর সামরিক শাখা আল-আকসা মার্টারস ব্রিগেড হামাদে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছে বলে পৃথক আরেক খবরে বলা হয়েছে। 

অন্যদিকে  ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের সর্বশেষ প্রতিবেদনে গাজা উপত্যকা জুড়ে স্থল লড়াই অব্যাহত থাকার তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে  বলা হয়, অবরুদ্ধ ছিটমহলের উত্তর ও মধ্যাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর নাহাল ব্রিগেড অভিযান অব্যাহত রেখেছে। ইসরায়েলি বাহিনী গাজার মাঝখানে নির্মিত একটি করিডোর থেকে অভিযান শুরু করে যা উত্তরে চলাচলে সীমাবদ্ধ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + nineteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য