Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরায়েলকে লক্ষ্য করে ইরানের হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে আকাশপথ বন্ধ

ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে আকাশপথ বন্ধ

সম্প্রতি সিরিয়ার রাজধানীতে ইরানি কনস্যুলেটে হামলার জবাবে রবিবার (১৪ এপ্রিল) গভীর রাতে সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সরকার ইরানের ড্রোন হামলার খবরে দ্রুত সাড়া দিচ্ছে।

জর্ডান, লেবানন ও ইরাক, ড্রোনের উড্ডয়ন পথে অবস্থিত দেশ তিনটি তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে।ইরান ও ইসরায়েল সামরিক উড়োজাহাজ ছাড়া সব ধরনের ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

ইসরায়েলের দিকে দুই শতাধিক ড্রোন, ক্রুজ ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের এক বিশাল ঝাঁক ছুড়েছে ইরান। এক বিবৃতিতে এমনটি বলেছেন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। 

এদিকে, ইসরায়েলি বাহিনী উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সব লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ করছে। ইরানের ড্রোন উৎক্ষেপণের খবরের কিছুক্ষণ আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রতিরক্ষামূলক ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 19 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য