Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোজকার তাজা খবরনেপালের নোটে মানচিত্র, ভারতের তীব্র আপত্তি

নেপালের নোটে মানচিত্র, ভারতের তীব্র আপত্তি

ফের ভারত-নেপাল সম্পর্ক নিয়ে টানাপড়েন শুরু হয়েছে। নতুন ১০০ রুপির নোট বাজারে আনতে চলেছে নেপাল সরকার। ওই ১০০ রুপির নোটে নেপালের মানচিত্র রয়েছে। ভারত দাবি করেছে, এই মানচিত্রে তাদের তিন এলাকাকে দেখানো হয়েছে নেপালের জায়গা হিসেবে। এই তিন জায়গা হলো লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানি। নোট প্রচলনের সিদ্ধান্ত গ্রহণের সময় সেখানে উপস্থিত ছিলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল।

নেপালের তথ্য, প্রযুক্তি এবং জনসংযোগ মন্ত্রী জানান, নেপালের মন্ত্রিসভা ২৫ এপ্রিল এবং ২ মে বৈঠকে ঠিক করেছে নতুন ধরনের ১০০ রুপির নোট বাজারে আনা হবে, যেখানে নেপালের মানচিত্রে কিছু আপডেট করা হবে।

নেপালের সাথে ভারতের প্রায় ১,৮৫০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের সাথে সীমান্ত ভাগ করে নেপাল। ২০২০ সালে নেপাল লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানিকে নিজেদের অংশ হিসেবে দেখিয়ে মানচিত্র প্রকাশ করে, তার পরে দুই দেশের সম্পর্ক নিয়ে টানাপোড়েন শুরু হয়।

পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ১০০ রুপির নোটে নতুন মানচিত্র নিয়ে শুরু হতে পারে দু’দেশের সম্পর্ক নিয়ে টানাপড়েন। এই বিষয় নিয়ে শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, নেপালের একতরফা পদক্ষেপ বাস্তবকে বদলাতে পারবে না। আমাদের এই বিষয়ে অবস্থান খুবই স্পষ্ট।

সূত্র : নিউজ ১৮

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য