Friday, April 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবিডিআর হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিতে আইন উপদেষ্টার অফিস ঘেরাওয়ের ডাক মাহিনের, সংহতি...

বিডিআর হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিতে আইন উপদেষ্টার অফিস ঘেরাওয়ের ডাক মাহিনের, সংহতি হাসনাত-সারজিসের

বিডিআর হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করার দাবিতে আইন উপদেষ্টার অফিস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার।তার এই ঘোষণায় সংহতি প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মাহিন সরকার এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন। তিনি লিখেছেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা। চার মাস পেরিয়ে গেলেও কমিশন গঠনে গড়িমসি করা জনগণের আকাঙ্ক্ষার প্রতি অবহেলা এবং প্রহসনের শামিল।’ ভুক্তভোগী পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আগামীকাল সকাল ১১টায় এ কর্মসূচি পালন করা হবে বলেও জানিয়েছেন তিনি।



মাহিনের ঘোষণার প্রতি সংহতি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি আমার ভাই মাহিনের পাশে আছি। বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে।’ পোস্টটিতে তিনি ‘আইএমউইথমাহিন’ হ্যাশট্যাগও ব্যবহার করেন।

সারজিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশন বাতিল করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক এমডি মাহিন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করার যে ঘোষণা দিয়েছেন, তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আগামীকাল বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা হবে, ইনশাআল্লাহ।’

এদিকে মাহিন তার পোস্টে উল্লেখ করেন, ‘যদি কেউ আমার পাশে না-ও থাকে, আমি একাই লড়াই করব। কোনও ভিনদেশী পরাশক্তি বা অন্তর্বর্তী সরকারও যদি আমাকে বাধা দেয়, তবুও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার লড়াই থেকে পিছু হটব না।’

তিনি আরও লিখেছেন, ‘ভারত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিজয়কে নিজেদের অর্জন বলে আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এর পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকারের উদাসীনতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। আমি কোনো দীর্ঘসূত্রিতা মেনে নেব না এবং বিচার না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’

মাহিন তার কর্মসূচিতে সকল সচেতন ছাত্র-নাগরিককে কেন্দ্রীয় শহীদ মিনারে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘মাতৃভূমি অথবা মৃত্যু—এই মানসিকতা নিয়ে আমরা লড়াই করব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য