Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব

গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব

গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ছেলের চোখের সামনেই ওর বাবাকে গুলি করে মারা হয়েছে। হিন্দু বলেই ওকে খুন করা হয়েছে। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে! গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব। নাম-নিশান মুছে দেব।

কাশ্মির পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় নিহত কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর মরদেহ বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় কলকাতায় পৌঁছালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেখানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে এসব কথা বলেন তিনি। 

এদিকে স্বামীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বিতানের স্ত্রী সোহিনী অধিকারী। কোলে সন্তান, আর গলায় শোকের ভার—তার অভিজ্ঞতা শুনে আবেগে ভেসে যান অনেকেই।

নিহত বিতানের আড়াই বছরের ছেলেটি তার বাবার মর্মান্তিক পরিণতি প্রত্যক্ষ করে হতভম্ব হয়ে পড়ে। শিশুটিকে কোলে নিয়ে বিতানের স্ত্রীর কথা শোনেন শুভেন্দু। কান্নারত অবস্থায় বিতানের স্ত্রী বলেন, “ছেলের চোখের সামনেই ওর বাবাকে মেরেছে।” এর পরই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলীয় এই নেতা।

মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগাঁওয়ে পর্যটকদের পরিচয় জানার পর তাদের ওপর নৃশংস হামলা চালায় জঙ্গিরা। এ ঘটনায় নিহত হন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী।

জানা গেছে, বিতান অধিকারী কর্মসূত্রে ফ্লোরিডায় থাকতেন। ছুটিতে দেশে ফিরে স্ত্রী ও ছেলেকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার তাদের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু আর ফেরা হলো না বিতানের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য