Tuesday, June 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকইসরাইলের বিমানবন্দরে সফল হামলা চালানোয় হুথিদের অভিনন্দন জানিয়েছে হামাস

ইসরাইলের বিমানবন্দরে সফল হামলা চালানোয় হুথিদের অভিনন্দন জানিয়েছে হামাস

বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমানবন্দর বেন গুরিয়ানে সফল হামলা চালানোয় ইয়েমেনের হুথিদের অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

রবিবার (৪ মে) দলটির পক্ষ থেকে হুথিদের অভিনন্দন জানিয়ে বিবৃতি দেওয়া হয়।

এতে বলা হয়, জায়োনিস্টদের কেন্দ্রে আমাদের আনসারুল্লাহ ও ইয়েমেন সেনাবাহিনীর ভাইয়েরা যে সফল হামলা পরিচালনা করেছেন আমরা এর প্রশংসা করি ও মুবারকবাদ জানাই।

এতে আরো বলা হয়, বেন গুরিয়ান বিমানবন্দরে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা ফিলিস্তিনি স্বার্থের প্রতি তাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। গাজ্জা গণহত্যার শিকার ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখায় আমরা ইয়েমেনি জনগণ এবং এর নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই।

এছাড়া আমেরিকা-ইসরাইলের বর্বরোচিত আক্রমণ ও নৃশংসতার শিকার হওয়া সত্ত্বেও ফিলিস্তিনি জনগণ ও দলটির পক্ষ থেকে ইয়েমেনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয়।আরব ও পুরো মুসলিম বিশ্বকে ফিলিস্তিনকে সমর্থন ও সহযোগিতার ঐতিহাসিক ও ধর্মীয় দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

সংবাদমাধ্যমের তথ্যমতে, ইসরাইলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ানে আজ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের হুথিরা। তাদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ইসরাইলের ৪ স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রকেটকে সফলভাবে পাশ কাটিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এতে প্রায় ১০ ইসরাইলী হতাহতের খবর পাওয়া গিয়েছে।

হামলার পর ইয়েমেনী হুথিদের সশস্ত্র সংগঠন আনসারুল্লাহর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে মুখপাত্র ইয়াহিয়া সারি’ বলেন, আমরা দখলকৃত ফিলিস্তিনের জাফায় প্রতিষ্ঠিত ইসরাইলী বিমানবন্দর বেন গুরিয়ানকে লক্ষ্য করে সফল অভিযান পরিচালনা করেছি। জায়োনিস্ট ইসরাইল ও আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছে।

আমরা আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে ইসরাইলের আকাশ ও বিমানবন্দর ব্যবহারে সতর্ক করছি। ফিলিস্তিনিরা যতদিন নিরাপদ হবে না তাদের আকাশ ও বিমানবন্দরও নিরাপদ থাকবে না। আমরা আমেরিকার আগ্রাসনের মুখোমুখি হবো কিন্তু ফিলিস্তিনিদের সমর্থন করে যাবো, ফলাফল যাই হোক না কেনো।

সংবাদমাধ্যমের তথ্যমতে, ইয়েমেনীদের ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইসরাইলের বেন গুরিয়ানগামী লুফথানসা ও এয়ার ইন্ডিয়ার দুটি ফ্লাইট ফিরে গিয়েছে। এছাড়া অসংখ্য আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের ফ্লাইট অনির্দিষ্ট সময়ের জন্য বাতিল করেছে। রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। জরুরী ভিত্তিতে স্থগিত হয়ে যায় অবৈধ রাষ্ট্রটির মন্ত্রীসভা

ইয়েমেনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার সময় জীবন বাঁচাতে ৩০ লক্ষের অধিক ইহুদিবাদী ইসরাইল বাসাবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে পালিয়ে যায়। এই হামলায় বিমানবন্দরের কেন্দ্রে ২৫-৩০ মিটার গভীর গর্ত তৈরি হওয়ার দৃশ্যও প্রকাশ পায়।

সূত্র: আল জাজিরা

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য