Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরউম্মাহ খবরভারতীয় সেনাবাহিনীর হাতে গণধর্ষণ ও শ্লীলতাহানির শিকার ১১ হাজারেরও বেশি কাশ্মীরি নারী

ভারতীয় সেনাবাহিনীর হাতে গণধর্ষণ ও শ্লীলতাহানির শিকার ১১ হাজারেরও বেশি কাশ্মীরি নারী

গত ৩৬ বছরে (জানুয়ারি ১৯৮৯ থেকে এপ্রিল ২০২৫) কাশ্মীর উপত্যকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা একটি ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। এই সময়ের মধ্যে হাজার হাজার মানুষের জীবন ধ্বংস হয়েছে, পরিবার ছিন্নভিন্ন হয়েছে এবং সমাজের সামগ্রিক কাঠামোতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কাশ্মীর মিডিয়া সার্ভিসের ওয়েবসাইটে বিস্তর তথ্য সংযুক্ত করা হয়েছে।

এই তথ্য বিশ্লেষণের মাধ্যমে দেখা যাচ্ছে, ১৯৮৯ থেকে ২০২৫ সালের মধ্যে মোট ৯৬ হাজার ৪৩২ জনকে হত্যা করেছে দখলদার ভারতীয় বাহিনী। যার মধ্যে ৭ হাজার ৩৮২ জনকে পুলিশ হেফাজতে হত্যা করা হয়েছে। এছাড়াও গ্রেফতার হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৩৬ জন বেসামরিক নাগরিক। ১ লাখ ১০ হাজার ৫৫৯ টি কাঠামো (ঘরবাড়ি, দোকান ইত্যাদি) পুড়িয়ে দেওয়া বা ধ্বংস করা হয়েছে।

নারী ও শিশুদের ওপর এই সহিংসতার প্রভাব ছিল অত্যন্ত মর্মান্তিক। এই সময়ের মধ্যে ১১ হাজার ২৬৭ জন নারী গণধর্ষণ ও শ্লীলতাহানির শিকার হয়েছেন। এই তথ্য কাশ্মীরের নারীদের ওপর সংঘটিত অমানবিক অত্যাচারের ভয়াবহ চিত্র তুলে ধরে। ২২ হাজার ৯৮২ জন নারী বিধবা হয়েছেন ও ১ লাখ ৭ হাজার ৯৮২ শিশু এতিম হয়েছে।

২০২৫ সালের এপ্রিল মাসে পহেলগাঁও কথিত বন্দুকধারীর হামলার পর থেকে সহিংসতার ধারাবাহিকতা বেড়েছে। এই মাসে ৯ জন কাশ্মীরিকে হত্যা করেছে দখলদার ভারতীয় বাহিনী। গ্রেফতার হয়েছেন ২ হাজার ৪৮০ জন। ধ্বংস করা হয়েছে ৩৬টি কাঠামো।

সূত্র: কাশ্মীর মিডিয়া সার্ভিস

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য