Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআ’লীগ নিষিদ্ধের দাবিতে আজ সারাদেশে গণজমায়েত

আ’লীগ নিষিদ্ধের দাবিতে আজ সারাদেশে গণজমায়েত

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করাসহ তিন দফা দাবিতে আজ শনিবার (১০ মে) সারা দেশে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছেন হাসনাত আবদুল্লাহ। বিকেল তিনটায় ঢাকার শাহবাগ মোড়ে গণজমায়েত হবে বলে জানান তিনি।

শুক্রবার (৯ মে) রাত ১১টার দিকে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আগামীকাল বিকেল তিনটায় গণজমায়েত, সারা ঢাকায় ফ্যাসিবাদ বিরোধী জনতা গণজমায়েতে যুক্ত হবেন। সারাদেশে জুলাইয়ের আন্দোলনের পয়েন্টে গণজমায়েত হবে। এই লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে বাংলাদেশ পন্থীদের লড়াই। পাঁচ আগস্ট জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে তার আইনি ভিত্তি দেওয়ার লড়াই।’

তিনি আরও বলেন, ‘আমাদের অবস্থানের ২৫ ঘণ্টা পার হয়েছে। আমরা জানি না আর কতক্ষণ থাকতে হবে। আমরা তিন দফা দাবি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলবে।’

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য