Thursday, April 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeকুরআন ও হাদীসপ্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই

প্রতিদিন অতীব প্রয়োজনীয় একটি হাদিস জেনে নেই

২৫৩১. বুরাইদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “একজন মানুষের মাঝে ৩৬০ টি জোড় রয়েছে। আর প্রতিটি জোড়ের জন্য সাদাকা করা জরুরী।” সাহাবীগণ আরজ করলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এমনটা করতে কে সক্ষম হবে?” জবাবে তিনি বলেন, “তুমি কষ্টদায়ক বস্তু অপসারণ করবে আর তা না হলে চাশতের দুই রাকা‘আত সালাত (এক্ষেত্রে যথেষ্ট হয়ে যাবে)।”[1]

[1] সহীহ মুসলিম: ৫৫৩; সুনান বাইহাকী: ২/২৯১; আত তায়ালিসী: ৪৮৩; মুসনাদ আহমাদ: ৫/১৭৮; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ২৩০; আবূ আওয়ানা: ১/৪০৬; বাগাবী, শরহুস সুন্নাহ: ৪৮৯; তাহাবী, মুশকিলুল আসার: ৯৯; আবূ দাঊদ: ৫২৪২।

হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/২১৩)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য