Friday, April 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকফিলিস্তিনিদের এখনই গাজ্জা ছাড়তে বলল নেতানিয়াহু

ফিলিস্তিনিদের এখনই গাজ্জা ছাড়তে বলল নেতানিয়াহু

ফিলিস্তিনিদের এখনই গাজ্জা ছাড়তে বলল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের খুনী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

তিনি বলেন, তোমরা আমার কথা মনযোগ দিয়ে শুনো, এখনই গাজ্জা ছাড়ো। আমি তোমাদের সতর্ক করছি।

সোমবার (৮ আগস্ট) গাজ্জা দখলে ইসরাইলী সেনাদের প্রস্তুতি প্রসঙ্গে দেওয়া এক ব্রিফিংয়ে তিনি এমন হুমকি দেন।

তিনি আরো বলেন, আমি গাজ্জার বাসিন্দাদের বলছি, এবারের সুযোগ আমি হাতছাড়া করছি না। বরং মহাসমারোহে গ্রহণ করছি।

গাজ্জা দখলের জন্য ইসরাইলী সেনারা সংগঠিত ও একত্রিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ইতিমধ্যে গাজ্জা দখলের ইসরাইলী পরিকল্পনা বিশ্বব্যাপী তুমুল নিন্দিত ও সমালোচনার শিকার হয়েছে। ৪০ হাজারের অধিক রিজার্ভ ফোর্সকে অবৈধ রাষ্ট্রটি গাজ্জা দখলের জন্য ডেকে পাঠায়। এর মূল শহরটি খালি করে ফিলিস্তিনিদের তারা দক্ষিণাংশে ঠেলে দিতে চায়।

মার্কিন মদদে গাজ্জায় গণহত্যা চালিয়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে শায়েস্তা করতে ও তাদের গাজ্জা দখল অভিযান নস্যাৎ করে দিতে ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গত ৩ সেপ্টেম্বর থেকে ‘মূসা আলাইহিসসালামের লাঠি’ নামক দুর্ধর্ষ অভিযান শুরু করে।

বিবৃতিতে সংগঠনটির সামরিক শাখা কাসসামের একজন শীর্ষ কর্মকর্তা বলেছিলেন, জায়োনিস্ট ইসরাইল গাজ্জা দখলে গিদিওনের রথ-২ নামের যে অভিযান শুরু করেছে, এর জবাবে আমরা ‘মূসার লাঠি’ নামক নতুন অভিযান শুরু করেছি। যাইতুন ও জাবালিয়ায় এই অভিযানের সূচনা হয়। এই পর্যায়ে এসেও কাসসামের কেমন প্রস্তুতি ও সামর্থ্য রয়েছে, শত্রুরা তা ভয়ার্ত চোখে অবলোকন করেছে।

তিনি আরো বলেন, এটি তো সাধারণ নমুনা! তাদের জন্য সামনে আরো কঠিন মুহুর্ত অপেক্ষা করছে। ইতোপূর্বে আমাদের ‘দাউদের পাথর’ অভিযান যেমন তাদের ‘গিদিওন রথ’ অভিযানকে ব্যর্থ করে দিয়েছে এবং তাদের নেতারা তা স্বীকার করতে বাধ্য হয়েছে, তেমনিভাবে ‘মূসার লাঠিও’ অলৌকিক কিছু বয়ে আনবে এবং তাদের অভিযান ও ষড়যন্ত্র ব্যর্থ করে দিবে ইনশাআল্লাহ।

অপরদিকে ইসরাইলী সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইআল জামির সম্প্রতি গাজ্জা সফরকালে বলেছিলেন, যুদ্ধের লক্ষ্য পূরণে ইসরাইল গাজ্জায় ‘গিদওনের রথ-২’ অভিযানের ২য় ধাপ শুরু করেছে।

তিনি আরো বলেন, ইসরাইলী জিম্মিদের ফিরিয়ে আনা আমাদের নৈতিক ও জাতীয় দায়িত্ব। হামাস পরাজিত না হওয়া পর্যন্ত আমাদের সেনাবাহিনী হামাসের শক্তিশালী কেন্দ্রগুলোকে ধ্বংস করতে থাকবে।

সূত্র: আল জাজিরা

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য