Friday, September 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকআল্লাহ ইসরাইলকে চরম পরাজয়ের মাধ্যমে ধ্বংস করুন: আফগানিস্তান

আল্লাহ ইসরাইলকে চরম পরাজয়ের মাধ্যমে ধ্বংস করুন: আফগানিস্তান

এক বিবৃতিতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান বলেছে, আমরা আল্লাহ তা‘আলার কাছে প্রার্থনা করছি, তিনি যেন জায়োনিস্টদের জুলুমের কারণে তাদের কঠিন শাস্তি দেন এবং চরম পরাজয়ের মাধ্যমে তাদের ধ্বংস করেন, যাতে এটি বিশ্বের সব আগ্রাসীদের জন্য এক বড় শিক্ষা ও সতর্কবার্তা হয়ে দাঁড়ায়। আমিন, ইয়া রাব্বাল আলামিন।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে কাতারে ইসরাইলি হামলার নিন্দা জানাতে গিয়েছে এসব কথা বলে দেশটি।

বিবৃতিতে বলা হয়, দোহায় ইসলামি আন্দোলন হামাসের দপ্তরে দখলদার জায়োনিস্ট শাসন কর্তৃক হামলা চালানো হয়েছে, যার ফলে হামাসের কয়েকজন সদস্য শাহাদাত বরণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শহীদদের পরিবারবর্গ ও ফিলিস্তিনি মুজাহিদিনদের প্রতি সমবেদনা জানাই। শহীদদের জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করি এবং তাঁদের পরিবারকে ধৈর্য দান করার জন্য দোয়া করি।

বিবৃতিতে আরও বলা হয়, কাতার রাষ্ট্রে আগ্রাসন চালানো এবং ইসলামি আন্দোলন হামাসের রাজনৈতিক কার্যালয়কে হামলার কঠোর ভাষায় নিন্দা জানাই আমরা। আমরা এটিকে মানবিক মানদণ্ডের পরিপন্থী এক বর্বরোচিত কাজ বলে মনে করি।

এতে বলা হয়, দখলদার জায়োনিস্ট শাসন বারবার নির্দয়ভাবে মানবিক ও রাজনৈতিক নিয়ম ভেঙে অপরাধ করে যাচ্ছে। অথচ যেসব দেশ ও আন্তর্জাতিক সংস্থা এর বিরুদ্ধে কার্যকর ভূমিকা নিতে পারত, তাদের নীরবতা খুবই দুঃখজনক।

বিবৃতিতে বলা হয়, আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে দখলদার জায়োনিস্ট শাসনের আগ্রাসন ও চলমান বর্বরতাকে থামানো হোক, রাষ্ট্রসমূহের সীমানার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হোক এবং ফিলিস্তিনের মজলুম মুসলমানদের ওপর চলমান দুর্যোগ, বর্বরতা ও জুলুমের অবসান ঘটানো হোক।

সূত্র: আরটিএ

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য