Sunday, June 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআজ শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে ৮ বিভাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচি

আজ শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে ৮ বিভাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচি

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও বাংলাদেশকে ভারতের প্রভাবমুক্ত করার দাবিতে ইনকিলাব মঞ্চ আজ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অবরোধ কর্মসূচি পালন করবে।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে শাহবাগে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

তিনি জানান, রোববার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অবরোধ চলবে। তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, যারা আজ এখানে এসেছেন, তারা যেন আগামীকালও ঠিক ১১টায় শাহবাগে উপস্থিত হন এবং ইনসাফের এই লড়াই অব্যাহত রাখেন। তিনি সতর্ক করেন, কোন প্ররোচনায় বা কারো চাপের মধ্যে এই অবরোধ তুলে নেওয়া যাবে না।

জাবের দাবি করেন, এই অবরোধ শুধু হাদি হত্যার বিচারের জন্য নয়, বরং এটি বাংলাদেশের ভারতীয় প্রভাব থেকে মুক্তির দাবিতে অনুষ্ঠিত হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাদি হত্যার বিচারের বিষয়ে কোন দৃশ্যমান পদক্ষেপ না নেন, তবে তিনি তাকে মানবেন না। তিনি আরও বলেন, ইনসাফের লড়াইয়ে তারা কোনো ধরনের আপোস করবেন না।

বক্তব্যে তিনি কিছু গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেন এবং বলেন, কিছু মিডিয়া ভুল তথ্য প্রচার করছে, যেমন তারা দাবি করছে ইনকিলাব মঞ্চ ‘যমুনা ভবন ঘেরাও’ করার পরিকল্পনা করছে, যা সন্ত্রাসী কার্যক্রম হিসেবে দেখানো হচ্ছে। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেজ থেকে ঘোষণা না আসা পর্যন্ত কোনও মিডিয়ার খবরের ওপর ভরসা করা যাবে না।

জাবের আরও জানান, গত কয়েকদিন ধরে তাদের হত্যার হুমকি দেওয়া হলেও তারা মৃত্যুকে ভয় করেন না এবং ‘শাহাদাতের তামান্না’ নিয়ে রাজপথে রয়েছেন। তিনি উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, ‘যদি আমরা শহীদ হয়ে যাই, আপনারা কি ইনসাফের এই লড়াই থামাবেন?’ উপস্থিত ছাত্র-জনতা ‘না’ বললে তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য