দীপ্ত টেলিভিশনের কর্মকর্তা তামিম হ’ত্যা মামলায় অভিযুক্ত বিএনপি নেতা শেখ রবিউল আলম রবিকে দলীয় পদ স্থগিত করার পরে পুনরায় আবার ঢাকা-১০ আসনের মনোনয়ন দেয় বিএনপি। সে আসনে ভোটে জিতে মন্ত্রী হতে যাচ্ছেন রবিউল আলম রবি।

জুলাই গণঅভ্যুত্থানের কয়েকদিন পরে ২০২৪ সালের ১০ অক্টোবর ঢাকার রামপুরায় ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে বেসরকারি চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা এবং জমির মালিক সুলতান আহমেদের ছেলে তামিমকে হত্যার ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছিল তার পরিবার। প্লেজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের মালিক (ব্যবস্থাপনা পরিচালক) বিএনপির নেতা শেখ রবিউল আলমের নির্দেশে তাঁর লোকজন হামলা চালিয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছে। মামলার এজাহারে তাঁকে ৩ নম্বর আসামি করা হয়েছে। এদিকে হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় তার পদ স্থগিত করেছিল বিএনপি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. রুহুল কবির খান বলেন, “এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুন এবং বিএনপি নেতা শেখ রবিউল আলম রবির প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত শেষে তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির পক্ষ থেকে তাকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী বানাবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
বিষয়টি প্রকাশের পর ইন্টারনেটে বহুল সমালোচনার জন্ম দিয়েছে।
