Thursday, July 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকনেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী এবং ফিলিস্তিনি জনগণের ওপর সংঘটিত ভয়াবহ গণহত্যার মূল কারিগর...

নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী এবং ফিলিস্তিনি জনগণের ওপর সংঘটিত ভয়াবহ গণহত্যার মূল কারিগর – আবারও বললেন মামদানি

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ দাবি জানান। সেখানে তিনি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবেও উল্লেখ করেন।

ভিডিও বার্তায় মামদানি বলেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী এবং ফিলিস্তিনি জনগণের ওপর সংঘটিত ভয়াবহ গণহত্যার মূল কারিগর।’ অবরুদ্ধ ভূখণ্ডে ৭৩ হাজারেরও বেশি মানুষকে হত্যা, হাসপাতালে হামলা, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা এবং খাদ্য ও মানবিক সহায়তা আটকে দেওয়ার মতো গুরুতর অপরাধের জন্য তিনি নেতানিয়াহুকে দায়ী করেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক মাস পরও ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রয়েছে উল্লেখ করে মামদানি বলেন, ‘আমেরিকানদের করের টাকাই এই হত্যাকাণ্ডে ব্যবহৃত বোমার অর্থ জোগাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করার বিশেষ কারণ রয়েছে। যার চোখ, হৃদয় ও বিবেক আছে, সে নেতানিয়াহুর সৃষ্টি করা ধ্বংসযজ্ঞ দেখে বুঝতে পারবে যে তার জায়গা আদালতের কাঠগড়ায়।’

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 18 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য