Wednesday, September 9, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদাওয়াসালাফদের নসীহাহ 

সালাফদের নসীহাহ 

কেউ ব্যবসায়িক সফরে বের হলে মুহাম্মদ ইবনে সিরিন রহ. তাকে উপদেশ দিতেন, দেখো, হালাল পন্থায় যতটুকু উপার্জন করা যায় ততটুকুই করবে। হারাম পন্থায় চেষ্টা করো না। কারণ যতো চেষ্টাই করো, তুমি ততটুকুই কামাই করতে পারবে যতটা তোমার জন্য নির্ধারিত আছে। তাহলে শুধু শুধু কেন হারামের পথ ধরতে যাবে?

কেউ বলল, হারাম থেকে বাঁচা খুব কঠিন। তিনি জবাবে বলেন, খুবই সোজা। ব্যাস, যা তোমার কাছে সন্দেহজনক মনে হয় তা ছেড়ে দাও।

শুধু মুখে বলা নয়। তিনি নিজেও তাই করতেন। হিশাম ইবনে হাসসান বলেন, মুহাম্মদ ইবনে সিরিন চল্লিশ হাজার দিরহাম লাভ ছেড়ে দিয়েছেন শুধু হারামের সন্দেহের কারণে। অথচ বিষয়টি ছিল এমন, সাধারণ মানুষ এটিকে কিছু মনেই করতো না।

তথ্যসূত্র:

হিলয়াতুল আউলিয়া ২/১৫৭

সিফাতুস সফওয়া ৩/১৭৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য