আবূ কাতাদাহ (রাঃ) হতে বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “চোরদের মধ্যে সবচেয়ে জঘন্যতম চোর হল সেই ব্যক্তি, যে সালাত চুরি করে।” সকলে বলল, ‘হে আল্লাহর রসূল! সে সালাত কিভাবে চুরি করে?’ তিনি বললেন, “সে তার সালাতের রুকূ-সিজদা পূর্ণরূপে করে না।” অথবা তিনি বললেন, “সে রুকূ ও সিজদাতে তার পিঠ সোজা করে না।” (অর্থাৎ তাড়াহুড়া করে চট্পট রুকু-সিজদা করে) (আহমাদ ২২৬৪২, ত্বাবারানী ৩২০৭, ইবনে খুযাইমা ৬৬৩, হাকেম ৮৩৫, সহীহ তারগীব ৫২৪)।
