Sunday, September 20, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকরিয়াদে বিস্ফোরণ, সতর্কতা জারি পর প্রত্যাহার

রিয়াদে বিস্ফোরণ, সতর্কতা জারি পর প্রত্যাহার

সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার ভোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দেশটির কর্তৃপক্ষ আকাশপথে হামলার সতর্কতা জারি করে বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেয়। স্থানীয় সময় শুক্রবার রাত ৩টার কিছু আগে পাঠানো বার্তায় এলাকাটি হুমকির মধ্যে রয়েছে বলে সতর্ক করা হয়। তবে বিশেষ সতর্কতা তুলে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করেছে দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি।

ইয়েমেনের হুথিদের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার পর এই প্রথম রিয়াদ সরাসরি হামলার প্রভাবের মুখে পড়ল। গত জুলাই থেকে সৌদি আরবের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়ছে।

সেপ্টেম্বরের শুরু থেকে রিয়াদসহ অন্তত ১১টি শহর ও গভর্নরেটে সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি এলাকায় একাধিকবার সতর্কতা জারি হয়। বাসিন্দাদের জানালা ও খোলা জায়গা থেকে দূরে থাকতে এবং ভিড় বা হামলার দৃশ্য ধারণ না করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

জাতিসংঘ জানিয়েছে, ইয়েমেনে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর এক লাখ ১২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং প্রায় তিন হাজার মানুষ সমুদ্রপথে জিবুতিতে পালিয়ে গেছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনে সৌদি বিমান হামলার জবাব হিসেবে তাদের অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় জোট ‘দায়িত্বশীল ও কঠোরভাবে’ জবাব দেবে।

সূত্র: গালফ নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য