Saturday, September 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বার হামলা চালিয়েছে সৌদি আরব

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বার হামলা চালিয়েছে সৌদি আরব

ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত এলাকায় গত ২৪ ঘণ্টায় সৌদি আরব ২৬টি হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।

হুথিদের দাবি, গত এক সপ্তাহে তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় সৌদি হামলার সংখ্যা ৩০০ ছাড়িয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইয়েমেনে চলমান যুদ্ধের মধ্যে দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে।

শুক্রবার হুথিরা জানায়, গত এক সপ্তাহে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকার বিভিন্ন অবস্থানে ৩০০ হামলা চালানো হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হামলার সংখ্যা ছিল ২৬টি।

এদিকে সৌদি সমর্থিত ইয়েমেন সরকার শুক্রবার দাবি করেছে, তাইজ প্রদেশের আল-ওয়াজিইয়াহ জেলায় সংঘর্ষে তাদের বাহিনীর হাতে ৩০ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬০ জনের বেশি। চলতি সপ্তাহে যেসব ফ্রন্টে লড়াই বেড়েছে, আল-ওয়াজিইয়াহ তার একটি।

ইয়েমেন সরকারের সামরিক বাহিনী ও হুথি যোদ্ধাদের মধ্যে সংঘাত ব্যাপক আকারে বেড়ে যাওয়ার মধ্যেই ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় হাজার হাজার মানুষ মিছিল করেন। তারা ইরান-সমর্থিত হুথিদের প্রতি সমর্থন জানান এবং সৌদি আরবের বিরুদ্ধে অবস্থান নেন। একই সময়ে হুথিরা লোহিত সাগরের উপকূলের বড় একটি অংশের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। এর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব-এল-মান্দেব প্রণালিও রয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে ইয়েমেন সরকার ও হুথিদের পাল্টাপাল্টি হামলায় অন্তত পাঁচজন নিহত হন। তাদের মধ্যে তিনজন শিশু। দুই পক্ষের প্রতিবেদনেই প্রাণহানির এ তথ্য উঠে এসেছে।

সৌদি আরব জানিয়েছে, তায়েফ প্রদেশে একটি হুথি ড্রোন প্রতিহত করার পর একজন নিহত হন।

অন্যদিকে হুথিসংশ্লিষ্ট গণমাধ্যমের দাবি, তাইজ ও আবস শহরে সৌদি হামলায় প্রাণহানি হয়েছে।

ইয়েমেনের এই উত্তেজনায় যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়েছে। তবে ওয়াশিংটন সরাসরি সংঘাতে জড়াতে অনিচ্ছুক। হুথিদের দ্রুত ভূখণ্ড দখলের কারণে বাব-এল-মান্দেব দিয়ে চলাচলকারী জাহাজ নিয়ে উদ্বেগ বেড়েছে। এই প্রেক্ষাপটে গত সপ্তাহান্তে ওমানের রাজধানী মাস্কাটে মার্কিন দূতাবাসে হুথি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মার্কিন কর্মকর্তারা। বিশ্ব বাণিজ্যের জন্য বাব-এল-মান্দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ।

বৈঠকে হুথিরা ওয়াশিংটনকে আশ্বস্ত করেছে বলে জানা গেছে যে সৌদি আরবের সঙ্গে সম্পর্কহীন কোনো জাহাজকে তারা লক্ষ্যবস্তু বানাবে না।

এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুথিদের ওপর সরাসরি হামলা চালানোর আহ্বান জানানো হয়েছে। তবে ওয়াশিংটন এখনো এতে সাড়া দেয়নি। ইরানের সঙ্গে ইতোমধ্যে ব্যয়বহুল যুদ্ধে জড়িত থাকার কারণে নতুন কোনো ফ্রন্ট খোলার বিষয়ে যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া কালাস শুক্রবার জানিয়েছেন, লোহিত সাগরে জোটটির নৌ মিশন ‘অপারেশন অ্যাসপাইডিস’ সতর্কতার মাত্রা বাড়িয়েছে। অঞ্চলটির পরিস্থিতি আরো খারাপ হওয়ার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

কালাস তার এক্স পোস্টে বলেন, ‘সৌদি আরবের ওপর হুথিদের হামলা মেনে নেওয়া যায় না এবং এটি বৈশ্বিক অর্থনীতির জন্য ক্ষতিকর।’

তিনি আরো জানান, ইয়েমেনের যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে তাঁর কথা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য