Tuesday, September 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমসজিদুল হারামের মুয়াজ্জিনের ইন্তেকাল

মসজিদুল হারামের মুয়াজ্জিনের ইন্তেকাল

মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ফজরের সময় মক্কা নগরীতে তিনি মৃত্যুবরণ করেন। হারামাইন শরীফাইনের এক্স অ্যাকাউন্টের পোস্টে তার ইন্তেকালের খবর জানা যায়।

সৌদি আরবের পবিত্র কাবা শরিফ তথা মসজিদুল হারামের অন্যতম সম্মানিত মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সৌদি আরবসহ মুসলিম বিশ্বের বিভিন্ন মহলে শোক নেমে এসেছে। আরব সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি, অর্থাৎ ২১ সেপ্টেম্বর ২০২৬ ভোরে শায়খ ইব্রাহিম বিন আদেল আল-মাদানির মৃত্যু হয়।

দীর্ঘদিন ধরে তিনি পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কাবার আঙিনায় তাঁর সুমধুর কণ্ঠে আজান ও তাকবির বিশ্বজুড়ে কোটি মুসলমানের কাছে পরিচিত হয়ে ওঠে। সৌদি আরবের ধর্মীয় কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইটেও তাঁর নাম মসজিদুল হারামের স্থায়ী মুয়াজ্জিনদের তালিকায় ছিল।

মসজিদুল হারামের সংরক্ষিত বিভিন্ন আজানেও তাঁর কণ্ঠ রয়েছে। ২০২৫ সালের রমজানে মসজিদুল হারামের মুকাব্বিরিয়া থেকে তাঁর কণ্ঠে দেওয়া আসরের আজানের রেকর্ড প্রকাশ করেছিল সৌদি আরবের ইমাম ও মুয়াজ্জিনবিষয়ক সরকারি কর্তৃপক্ষ।

এ ছাড়া ২০২৬ সালের মার্চেও মসজিদুল হারামে তাঁর দেওয়া ফজরের আজানের অডিও রেকর্ড প্রকাশিত হয়। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি পবিত্র কাবা শরিফের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।
সূত্রঃ এনটিভি 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + six =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য