Tuesday, September 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসংবিধান সংশোধন কমিটির কাছে রাষ্ট্রধর্ম থেকে ইসলাম বাতিলের প্রস্তাব কালবেলার সন্তোষ শর্মার

সংবিধান সংশোধন কমিটির কাছে রাষ্ট্রধর্ম থেকে ইসলাম বাতিলের প্রস্তাব কালবেলার সন্তোষ শর্মার

গতকাল রোববার সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন দৈনিক সংবাদপত্রের সম্পাদক, প্রেস ক্লাব ও সংবাদ সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠকে সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

বৈঠকে দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা সংবিধানের অষ্টম সংশোধনী বাতিলের প্রস্তাব দেন। তিনি সংবিধানের চরিত্রে একাত্তরের চেতনা, বৈষম্যহীন সমাজব্যবস্থা এবং সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠার বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন।

অন্যদিকে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম প্রসঙ্গ তুলে নিউএজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর বলেন, পৃথিবীর কোনো সংবিধানে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার জন্য আইন করা হয় না। সুরক্ষা প্রয়োজন সংখ্যালঘুদের।

তিনি সংবিধানে ‘গণপ্রজাতন্ত্রী’ শব্দের পরিবর্তে নাগরিকদের সম্মানিত করে এমন কোনো শব্দ সংযোজনের পরামর্শ দেন। ‘প্রজা’ শব্দ নিয়ে আপত্তি জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য