Sunday, November 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরায়েলি হামলায় রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

ইসরায়েলি হামলায় রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হামাসের সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সর্বশেষ ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনুস নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংগঠনটি। তিনি ‘আবু মাহমুদ’ নামেও পরিচিত ছিলেন। খবর আল-জাজিরা।

সামির আবু ইউনুসের আগে রাফাহ ব্রিগেডের নেতৃত্বে ছিলেন নায়েল আবু ওবেইদ। ‘আবু আতিয়া’ নামে পরিচিত এই কমান্ডার ২০২৬ সালের সেপ্টেম্বরে নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন সামির আবু ইউনুস।

এদিকে গত বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, হাসপাতালটিতে আশ্রয় নেওয়া হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং কয়েকজন যোদ্ধাকে লক্ষ্য করে অভিযানটি পরিচালনা করা হয়। তবে ওই হামলায় একজন চিকিৎসক ও এক শিশুসহ ছয়জন প্রাণ হারান।

হাসপাতালে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে হামাস। এক বিবৃতিতে সংগঠনটি এ ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে। তাদের বক্তব্য, হামাস যোদ্ধাদের উপস্থিতির অজুহাতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সুরক্ষিত বেসামরিক চিকিৎসাকেন্দ্রে হামলার দায় এড়ানোর চেষ্টা করছে ইসরায়েল।

এর আগে দেওয়া আরেক বিবৃতিতে হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন বন্ধে মধ্যস্থতাকারী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক লঙ্ঘন বন্ধ করা এবং যুদ্ধবিরতি কার্যকর রাখা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

SourceIttefaq

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য